চট্টগ্রাম শুক্রবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রামে পুলিশ কমিশনার কার্যালয়ের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

নিজস্ব প্রতিবেদক

৪ সেপ্টেম্বর, ২০২৬ | ১১:০৭ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরের দামপাড়ায় পুলিশ কমিশনার কার্যালয়ের সামনে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ব্যানারে মিছিল হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) জুমার নামাজের সময় ২০ থেকে ২৫ জন তরুণ ও যুবক মিছিলটি নিয়ে পুলিশ লাইনের সামনে দিয়ে চলে যান। এ ঘটনায় এলাকায় কিছু সময়ের জন্য চাঞ্চল্যের সৃষ্টি হয়।

 

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার জুমার নামাজের সময় হঠাৎ করে একদল তরুণ-যুবক মিছিল নিয়ে দামপাড়া পুলিশ লাইনের সামনে উপস্থিত হন। মিছিলের সামনে থাকা ব্যানারে লেখা ছিল, দেশরত্ন শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রস্তুতি- বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম মহানগর। মিছিলকারীরা দ্রুত ওই এলাকা অতিক্রম করে চলে যান।

 

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর হোসেন মামুন বলেন, ৫ সেকেন্ডের জন্য তারা মিছিল করেছে। এখনো কাউকে আটক করা যায়নি। তবে কাজ চলছে। এর আগে বিভিন্ন সময়ে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের খবর পাওয়া গেছে। সাধারণত অল্পসংখ্যক নেতাকর্মী আকস্মিকভাবে মিছিল করে দ্রুত স্থান ত্যাগ করেন। 

 

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট