চট্টগ্রাম বুধবার, ০২ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

তেল-মশলা-রুটি তৈরির খামিতে তেলাপোকা, সিটি রাজবাড়ি রেস্তোরাঁকে জরিমানা

তেল-মশলা-রুটি তৈরির খামিতে তেলাপোকা, সিটি রাজবাড়ি রেস্তোরাঁকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

২ সেপ্টেম্বর, ২০২৬ | ৭:৫৫ অপরাহ্ণ

তেল-মশলা-রুটি তৈরির খামিতে মৃত ও জীবিত তেলাপোকা, অস্বাস্থ্যকর পরিবেশ ও পোড়াতেলে রান্নাসহ নানা  ২ নং গেটের ‘সিটি রাজবাড়ি রেস্তোরাঁকে’ ৬ লাখ টাকা জরিমানা করা হয়। বুধবার (২ সেপ্টেম্বর) ২নং গেইট নাসিরাবাদ এলাকায় এই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণা।

অভিযানে  সিটি রাজবাড়ি রেস্তোরাঁয় ডালডা, কিচমিচ, দুধ, মোরব্বা, তেল, মশলা, রুটি তৈরির খামিসহ প্রভৃতি উপাদানে জীবিত-মৃত তেলাপোকা-ছারপোকা দেখা যায়, স্যাঁতসেঁতে ফ্লোর, ভাঙা টাইলস, ফ্রিজারে কাঁচা ও রান্না করা মাংস একত্রে সংরক্ষণ করতে দেখা যায়। এছাড়া পোড়াতেল সংরক্ষণ, মেয়াদহীন মোরব্বা সংরক্ষণ, অননুমোদিত ঘি ব্যবহারপূর্বক খাদ্যপণ্য উৎপাদন, বিরিয়ানি তৈরিতে অত্যন্ত ক্ষতিকর কেওড়াজল ব্যবহার করায় প্রতিষ্ঠানের মালিকপক্ষকে নিরাপদ খাদ্য আইনে ৬ লাখ টাকা জরিমানা করা হয় ও অনাদায়ে তিন মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, মেট্রোপলিটন কার্যালয়, চট্টগ্রামের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক, চট্টগ্রাম সিটি করপোরেশন, চট্টগ্রাম, পাঁচলাইশ থানা টিম সংশ্লিষ্ট বিষয়গুলোতে সার্বিক সমন্বয় করেন। 

পূর্বকোণ/রাজীব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট