প্রাইভেট কারে ১২ কেজি গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে ডবলমুরিং থানা এলাকায় বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- সন্দীপের বাউরিয়া ৬নং ওয়ার্ড আব্দুল হালিম চৌধুরীর ছেলে মো. সৌরভ চৌধুরী (৩২) এবং কুমিল্লার চৌদ্দগ্রাম থানার গাংরা এলাকার মৃত মাহবুবুল আলম চৌধুরীর ছেলে মো. মেহেরাবুল আলম চৌধুরী প্রকাশ অর্নব (২১)।
ডবলমুরিং থানার ওসি শাহীনূর আলম জানান, গ্রেপ্তারকৃতদের হেফাজত হতে ১২ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত ১টি প্রাইভেট কার (ঢাকা মেট্রো- গ- ১৬৮৩০৬) জব্দ করা হয়েছে। আজ আসামিদের আদালতে সোর্পদ করা হয়েছে।
পূর্বকোণ/আরআর

















