চট্টগ্রাম নগরীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের দুই সক্রিয় কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নগরীর পাঁচলাইশ ও খুলশী এলাকায় পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—সাতকানিয়ার বাসিন্দা, বর্তমানে পাঁচলাইশ থানাধীন সানন্দা আবাসিক এলাকায় বসবাসকারী সজল কান্তি দাশ (৫১) এবং ফটিকছড়ির বাসিন্দা, বর্তমানে খুলশী থানাধীন রূপসী হাউজিং এলাকায় বসবাসকারী সারোয়ার জাহান নুর ওরফে আদিব (৩৫)।
পুলিশের দাবি, গ্রেপ্তার দুজন নিষিদ্ধ ঘোষিত যুবলীগের সক্রিয় সদস্য। তারা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে সক্রিয় থেকে ঝটিকা মিছিলসহ বিভিন্ন কার্যক্রমে যুক্ত ছিলেন।
পূর্বকোণ/আরআর

















