চট্টগ্রাম মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

বাসি রুটি-পরোটা সংরক্ষণ, মেহেদীবাগের ২ হোটেলকে জরিমানা

বাসি রুটি-পরোটা সংরক্ষণ, মেহেদীবাগের ২ হোটেলকে জরিমানা

১ সেপ্টেম্বর, ২০২৬ | ৬:০৮ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর মেহেদীবাগ এলাকায় ২ হোটেলকে ৩৭ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

তিনি বলেন, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে হোটেলের খাবার তৈরি, বাসি রুটি, পরোটা বিক্রির জন্য রাখা ও ফ্রিজে মেয়াদ ছাড়া খাদ্য পণ্য বিক্রি এবং খাবারে বিভিন্ন রাসায়নিকের ব্যবহার করার অপরাধে মেহেদীবাগ রোডের তামিম রেস্টুরেন্ট এন্ড ঝাল বিতানকে ২৫ হাজার টাকা এবং ক্যাফে মদিনা এন্ড বিরিয়ানি হাউজকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট শাখার কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যবৃন্দ ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।

পূর্বকোণ/রাজীব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট