চট্টগ্রাম সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

আটক চকরিয়া পৌরসভার সাবেক মেয়র চমেকে ভর্তি

আটক চকরিয়া পৌরসভার সাবেক মেয়র চমেকে ভর্তি

৩১ আগস্ট, ২০২৬ | ৮:১৪ অপরাহ্ণ

রবিবার রাতে কক্সবাজারের চকরিয়া পৌরসভার সাবেক মেয়র আলমগীর চৌধুরীকে আটক করেছে পুলিশ। একটি ইজিবাইক পোড়ানোর মামলায় আলমগীর চৌধুরীকে ১১৯ নম্বর আসামি করা হয়েছে বলে জানা গেছে। ওই মামলায় সোমবার (৩১ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে তাঁকে আদালতে নেওয়ার প্রস্তুতি চলছিল।

তবে আদালতে নেওয়ার প্রাক্কালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পুলিশ তাঁকে চিকিৎসার জন্য চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। চকরিয়া উপজেলা হাসপাতালে তাঁর শারীরিক অবস্থার আরো অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সুস্থ হলে তাঁকে আদালতে পাঠানো হবে বলে পুলিশ জানিয়েছে। 

জানা গেছে, ৫ আগস্ট-পরবর্তী সময়ে দায়ের হওয়া কয়েকটি মামলায় আলমগীর চৌধুরীকে আসামি করা হয়েছে। এসব মামলায় তিনি উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়।

তবে তাঁর জামিনসংক্রান্ত কাগজপত্র দীর্ঘ সময় যাচাই-বাছাই করার পর চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান রাত সাড়ে ১১টার দিকে জানান, উচ্চ আদালত থেকে জামিন নিলেও নিম্ন আদালতে উপস্থিত হয়ে প্রয়োজনীয় ‘প্রেসজামিন’ নেওয়ার কাগজপত্র তিনি উপস্থাপন করতে পারেননি।

পূর্বকোণ/জাহেদ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট