চট্টগ্রাম সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

দেওয়ানহাট পোস্তারপাড়ে চসিকের অভিযানে ৪০ দোকান উচ্ছেদ

দেওয়ানহাট পোস্তারপাড়ে চসিকের অভিযানে ৪০ দোকান উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক

৩১ আগস্ট, ২০২৬ | ৬:৩০ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরের দেওয়ানহাট পোস্তারপাড় মোড়ে সড়ক ও ফুটপাত থেকে প্রায় ৪০ টি অবৈধ দোকান উচ্ছেদ  করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। এসময় ৬ ব্যক্তিকে ২৪ হাজার টাকা জরিমানাও আদায় করা হয়। আজ সোমবার পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রক্তিম চৌধুরী ।

অভিযানে নগরের দেওয়ানহাট পোস্তারপাড় মোড়ের সড়ক অংশের সড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে দোকান বসিয়ে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার দায়ে এসব দোকান উচ্ছেদ করা হয়। অপরিচ্ছন্নভাবে দোকান পরিচালনা ও চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অপরাধে পাঁচজন ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। মশার লার্ভা উৎপাদনে অনুকূল পরিবেশ সৃষ্টি করে জনজীবন ঝুঁকিগ্রস্থ করার দায়ে একজন ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট