চট্টগ্রামের আগ্রাবাদে ‘ডোনা’ ব্র্যান্ডের মেয়াদোত্তীর্ণ ফুলক্রিম পাউডার দুধে নতুন মেয়াদ বসানোর অভিযোগে একটি প্রতিষ্ঠানকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার।
চিটাগং ডেইরি ফুড ইন্ডাস্ট্রিস নামক প্রতিষ্ঠানে অভিযানেপণ্যগুলোর মেয়াদ চলতি বছরের ফেব্রুয়ারিতে শেষ হলেও মোড়কে ২০২৭ ও ২০২৯ সাল পর্যন্ত নতুন মেয়াদ বসানোর প্রমাণ পাওয়া যায়। পরে প্রতিষ্ঠানটি সিলগালা করে পণ্যগুলো ধ্বংসের নির্দেশ দেওয়া হয়। উদ্ধার করা পণ্যের নমুনা পরীক্ষার জন্য বিএসটিআইয়ে পাঠানো হয়েছে। এছাড়া ‘ডোনা ইন্সটেন্ট ফুল ক্রিম মিল্ক পাউডার’ পণ্যটি বিএসটিআই এর অনুমোদন না থাকা সত্ত্বেও বিএসটিআই এর লোগো ব্যবহার করে বাজারজাত করার প্রমাণ মিলেছে।
পূর্বকোণ/রাজীব

















