রান্নাঘরের সর্বত্র তেলাপোকার বিচরণ, পোড়াতেলে রান্নাসহ নানা অভিযোগে জিইসির আল-হেলাল হোটেল এন্ড রেস্টুরেন্টকে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৩০ আগস্ট) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিফাত বিনতে আরা’র নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে হোটেলটিতে রান্নাঘরের সর্বত্র তেলাপোকার বিচরণ, স্টোর রুমে বিড়ালের বিচরণ, খোলা ডাস্টবিন, ফ্রিজারে রান্না করা ও কাঁচা মাংস একত্রে সংরক্ষণ, স্যাঁতসেঁতে ও ভাঙা ফ্লোর, মেয়াদোত্তীর্ণ ঘি সংরক্ষণ, পোড়াতেলে খাদ্য উৎপাদনসহ নানাবিধ অসঙ্গতি পরিলক্ষিত হয়।
অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চট্টগ্রাম মেট্রোপলিটন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, চট্টগ্রাম সিটি করপোরেশনের নিরাপদ খাদ্য পরিদর্শক, সিএমপির টিম সংশ্লিষ্ট বিষয়গুলোতে সার্বিক সমন্বয় করেন।
পূর্বকোণ/আরআর

















