ইপিজেডে সাত মামলার আসামি ছিনতাইকারী রিয়াজকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার সিএমপির সহকারী পুলিশ কমিশনার (সদর) আমিনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার মো. রিয়াজ প্রকাশ রিয়াদ (৩০) চট্টগ্রামে বাঁশখালীর ছনুয়া ইউনিয়নের কুতুবখালী এলাকার মো. ইদ্রিস আলীর ছেলে।
ইপিজেড থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ ইপিজেড থানাধীন ব্যারিস্টার কলেজ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মো. রিয়াজ প্রকাশ রিয়াদকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় ডাকাতি, চুরি ও ছিনতাইসহ সর্বমোট ৭টি মামলা রয়েছে।
পূর্বকোণ/আরআর

















