চট্টগ্রাম রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

চকবাজারে জাল নোটসহ দুই যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

৩০ আগস্ট, ২০২৬ | ৮:১৬ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরের চকবাজার থানা এলাকায় অভিযান চালিয়ে ১৩ হাজার ৫০০ টাকা মূল্যমানের জাল নোটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার সিএমপির সহকারী পুলিশ কমিশনার (সদর) আমিনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

গ্রেপ্তাররা হলেন- ফটিকছড়ি উপজেলার হারুয়াছড়ি এলাকার শাহ আলমের ছেলে মো.পারভেজ (২৯) ও আনোয়ারা উপজেলার বরুমছড়া ইউনিয়নের খুরুস্কুল এলাকার মৃত সিরাজ মিয়ার ছেলে মো.আলমগীর হোসেন (৩১)।

 

পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি জাল নোটের উৎস এবং চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট