গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে ৩২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছর জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮৭৯ জনে। শুক্রবার (২৮ আগস্ট) জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে ৩২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৭ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯ জন, চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ৩ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৩ জন ভর্তি হয়েছেন। এ পর্যন্ত মোট ১৪৯ জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৮ আগস্ট পর্যন্ত চট্টগ্রামে সরকারি হাসপাতালগুলোতে ১ হাজার ৫৭১ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৩০৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা ১ হাজার ৮৭৯ জন। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৭১৯ জন। ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ৪ জন।
পূর্বকোণ/আরআর

















