চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

পতেঙ্গায় সিমেন্ট ও সারসহ ৬ পাচারকারী আটক

পতেঙ্গায় সিমেন্ট ও সারসহ ৬ পাচারকারী আটক

নিজস্ব প্রতিবেদক

২৭ আগস্ট, ২০২৬ | ১:১৬ অপরাহ্ণ

মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বোঝাই করা ১ হাজার বস্তা সিমেন্ট, ২৮০ বস্তা রাসায়নিক সার এবং পাচারকাজে ব্যবহৃত ২টি বোটসহ ৬ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

 

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

 

তিনি বলেন, চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন ১৫ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় বুধবার (২৬ আগস্ট) বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে।

 

এ সময় ওই এলাকায় সন্দেহজনক ২টি কার্গো বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বোঝাই করা প্রায় ১৫ লাখ টাকার ১ হাজার বস্তা সিমেন্ট, ২৮০ বস্তা রাসায়নিক সার এবং পাচারকাজে ব্যবহৃত ২টি বোটসহ ৬ পাচারকারীকে আটক করা হয়।

 

জব্দ করা পণ্য, পাচারকাজে ব্যবহৃত বোট জব্দ করা হয়েছে। আটক পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে।

 

তিনি বলেন, চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

পূর্বকোণ/সিজান

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট