চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

চট্টগ্রামে প্রাইভটেকারের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

চট্টগ্রামে প্রাইভটেকারের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

২৭ আগস্ট, ২০২৬ | ১১:০৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরীর খুলশী থানা এলাকায় একটি প্রাইভেটকারের ধাক্কায় দেলোয়ার হোসেন (৪৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

 

আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) আনুমানিক ভোর ৫টায় পলিটেকনিক মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত দেলোয়ার হোসেন ফেনী জেলার দাগনভূঞার মন্দি মৌলভী বাড়ির আনোয়ার হোসেনের ছেলে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক। তিনি জানান, আজ ভোরে খুলশী থানাধীন পলিটেকনিক মোড় এলাকায় রাস্তা পার হতে গিয়ে একটি প্রাইভেটকারের ধাক্কায় দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তি গুরুতর আহত হন। এসময় তাকে উদ্ধার চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, ভোরে প্রাইভেটকারের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। অন্ধকার থাকায় গাড়িটি শনাক্ত করা যায়নি। তবে সিসিটিভি ‍ফুটেজ দেখে গাড়িটি শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট