চট্টগ্রাম মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

চসিকের ভেজালবিরোধী অভিযানে তিন প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা

চসিকের ভেজালবিরোধী অভিযানে তিন প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

২৫ আগস্ট, ২০২৬ | ১:১৮ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর পাথরঘাটা এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রির দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।

 

সোমবার (২৪ আগস্ট) পাথরঘাটার মিরিন্ডা লেইন, বান্ডেল রোড ও ব্রিকফিল্ড রোড এলাকায় এ ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

 

তিনি জানান, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারি পণ্য এবং হোটেলের খাবার তৈরি, মেয়াদবিহীন ও লেভেল বিহীন পণ্য বিক্রি, কাঁচা ও রান্না করা খাবার ফ্রিজে একসাথে রাখা, খাদ্য পণ্যে বিভিন্ন ধরনের রাসায়নিক ব্যবহার করা এবং দোকানের সামনে ময়লা আবর্জনা স্তূপ করে রাখার অপরাধে বান্ডেল রোডের মিশুক রেস্তোরাঁ অ্যান্ড বিরিয়ানি হাউসকে ২০ হাজার টাকা, মিরিন্ডা লেইনের চট্টলা হোটেল অ্যান্ড সুইটসকে ১০ হাজার টাকা ও ব্রিকফিল্ড রোডের টেস্টি বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

অভিযানে চট্টগ্রাম সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যরা ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন। জনস্বার্থে চসিকের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট