আন্দরকিল্লা-মোমিন রোড ও জামালখানে ফুটপাতের একশত দোকান উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৪ আগস্ট) স্পেশাল ম্যাজিস্ট্রেট মো. সোয়েব উদ্দিন খান এর নেতৃত্বে অভিযান পরিচালনা হয়।
অভিযানকালে নগরীর কোতোয়ালী থানাধীন জামালখান, মোমিন রোড ও আন্দরকিল্লা ফুটপাত ও রাস্তা উপর প্রায় ১০০টি অবৈধ টং দোকান উচ্ছেদ করে ফুটপাত সর্বসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। ফুটপাতের উপর দোকান বসানো ও সর্বসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার দায়ে মোটরবাইক, ১০টি, সাদিয়াস কিচেন ও জুসবার ৪ টি দোকানসহ ১৪ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ২৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং তিনটি টং দোকান জব্দ করা হয়।
অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা প্রদান করেন।
পূর্বকোণ/আরআর

















