চেরাগী পাহাড় মোড়ের চেরাগী রেস্তোরাঁয় রান্নাঘরে তেলাপোকার বসতি, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত করায় ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (২৪ আগস্ট) দুপুরে নগরের চেরাগী মোড়ের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ এই জরিমানা আদায় করেন।
এছাড়া একই অভিযানে ডিসি হিল এলাকার ফ্যামিলি মার্ট নামক দোকানে খাদ্য পণ্য হিসেবে কেওড়া জল এবং গোলাপ জল বিক্রয়, অনুমোদনহীন বিভিন্ন প্রসাধনী এবং খাদ্যদ্রব্য বিক্রয়, রং মিশানো কাশ্মীরি মরিচ বিক্রযয়ের দায়ে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় ।
ফয়েজ উল্যাহ বলেন, এর আগেও তিনবার চেরাগী রেস্তোরাঁর মালিককে জরিমানা করা হয়েছিল। তবুও তারা শোধরায়নি। চরম অবহেলার কারণে হোটেলে নোংরার স্তূপ জমেছে। চারদিকে তেলাপোকা, মানুষের খাবার এত নোংরা পরিবেশে রান্না করা যায় না। হোটেল মালিক যদি মুচলেকা দেন যে তিনি ‘নির্দিষ্ট সময়ের মধ্যে রান্নাঘরের পরিবেশ উন্নত ও নিরাপদ খাদ্য নিশ্চিত করবেন তাহলে হোটেল খোলা থাকবে।
পূর্বকোণ/রাজীব

















