চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের সঙ্গে ধাক্কা লেগে নাফিসা নাওয়াল (১৮) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
শনিবার (২২ আগস্ট) সকালে নেভি হাসপাতাল গেটের বিপরীত পাশে এ দুর্ঘটনা ঘটে।
নাফিসা নাওয়াল সিএমপি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। তিনি পতেঙ্গার কাঠগড় এলাকার আসমত আলী বাড়ির মামুন মিয়ার মেয়ে।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ (এসআই) নুরুল আলম আশেক।
তিনি জানান, আনয়নকারীদের দেওয়া তথ্য অনুযায়ী, এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার সময় নেভি হাসপাতাল গেটের বিপরীত পাশে রাস্তায় একটি ক্রেনের সঙ্গে দুর্ঘটনায় গুরুতর আহত হন নাফিসা। পরে উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পূর্বকোণ/পিআর
















