চট্টগ্রাম বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযান, দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযান, দুই দালালকে কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক

১৯ আগস্ট, ২০২৬ | ৮:৪১ অপরাহ্ণ

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ আগস্ট) চট্টগ্রামের হাটহাজারী নতুন বাজার এলাকার বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে অভিযানে বিআরটিএ আদালত-১২ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা মুস্তফা এই কারাদণ্ড দেন।

 

দণ্ডপ্রাপ্তরা হলেন- চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চিকনদন্ডী গ্রামের মাহাবুল আলমের ছেলে মো. রহিম (৪৬) ও একই উপজেলার তৈয়বিয়া পাড়া গ্রামের মাহাবু আলমের ছেলে কায়সার আহমদ মুন্না (৩২)।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা মুস্তফা বলেন, বিভাগীয় কার্যালয়ে দুই দালালের একজনকে দুই মাস, অন্যজনকে একমাস কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি নগরীর বায়েজিদ লিংক রোড এলাকায় পৃথক অভিযানে সড়ক পরিবহন আইন অমান্য করায় ১২টি যানবাহনের বিরুদ্ধে করা মামলায় মোট ৪৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানের সময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

 

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট