চট্টগ্রাম মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

হালিশহরে ৮ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

হালিশহরে ৮ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

১৮ আগস্ট, ২০২৬ | ৫:৪৫ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে ৮ কেজি গাঁজাসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে।

 

গ্রেপ্তারকৃতরা হলো—হাজেরা আক্তার টুনি (২৫) ও নুর নাহার প্রকাশ ঝিল্লি (৪৫)।

 

বিষয়টি নিশ্চিত করেছেন হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকার্ত (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীন। তিনি জানান, গতকাল সোমবার দুপুর সোয়া ২টায় হালিশহর থানাধীন বড়পুল বাদশা মিয়া ব্রিকফিল্ড এলাকার জয়নাল জমিদারের ভাড়া ঘরের সামনে থেকে ৮ কেজি গাঁজাসহ দুই নারীকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট