চট্টগ্রাম রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি-নেই মূল্য তালিকা, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি-নেই মূল্য তালিকা, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

১৬ আগস্ট, ২০২৬ | ৪:৪৬ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর খুলশী থানা এলাকায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও মূল্য তালিকা না থাকায় চার প্রতিষ্ঠানকে ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

রবিবার (১৬ আগস্ট) ঝাউতলা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়ের জাতীয় উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ।

 

তিনি জানান, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের জন্য বিসমিল্লাহ ফার্মেসিকে ১০ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং অন-অনুমোদিত ওষুধ বিক্রয়ের জন্য নাসির ফার্মেসিকে ১০ হাজার টাকা, মূল্য তালিকা প্রদর্শন না করায় ইলিয়াস ব্রাদার্সকে ৬ হাজার টাকা ও অন-অনুমোদিত পণ্য সামগ্রী বিক্রির জন্য নরু সওদাগর জেনারেল স্টোরকে ১২, হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট