চট্টগ্রাম বন্দরের জলসীমায় দুটি জাহাজের মধ্যে সংঘর্ষ হয়েছে। শুক্রবার (১৪ অক্টোবর) বিকালে এ তথ্য জানিয়েছেন বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম।
তিনি বলেন, স্থানীয় জলসীমায় মোটর ট্যাংকার সি স্পাইক এবং বাল্ক ক্যারিয়ার সান শাইনের মধ্যে সংঘর্ষের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে বন্দরের টাগবোট, নৌবাহিনী ও কোস্ট গার্ড।
কোস্টগার্ড সূত্রে জানা গেছে, বহির্নোঙরে অবস্থানরত একটি মাদার ভেসেল নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা অপর একটি মাদার ভেসেলকে সজোরে ধাক্কা দেয়। খবর পাওয়ার পরপরই কোস্টগার্ডের একটি উদ্ধার ও পরিদর্শনকারী দল দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।
পূর্বকোণ/এএইচ

















