চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন ও বাংলা বিভাগের শিক্ষক নিয়োগের নির্বাচনী বোর্ড বাতিলের দাবিতে উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান করছে শিক্ষক সমিতি। রবিবার (১৭ ডিসেম্বর) দুপুর ২টা থেকে এই অবস্থান কর্মসূচি শুরু হয়। এ সময় উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারের পদত্যাগ দাবি করেন। এর আগে রবিবার ১২টায় উপাচার্যকে দুই বিভাগে শিক্ষক নিয়োগের বোর্ড বাতিলের দাবিতে চিঠি দেয় শিক্ষক সমিতি। এ সময় উপাচার্য ও শিক্ষক সমিতির নেতৃবৃন্দের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে উপাচার্য কক্ষ ছেড়ে কনফারেন্স রুমে চলে যান। উপাচার্যের সঙ্গে কোনো […]