কক্সবাজার ও বান্দরবানে পৃথক অভিযান চালিয়ে ১০ হাজার নয় শ ইয়াবাসহ চার মাদককারবারিকে আটক করেছে র্যাব-১৫। বৃহস্পতিবার (১৩ জুন) কক্সবাজারের দরিয়ানগর ও বান্দরবানের আলিকদম বাগানপাড়া থেকে তাদের আটক করা হয়। আটকরা হল- কক্সবাজারের মোহাম্মদ আলী প্রকাশ মাহাত আলম (৩৩) ও মোহাম্মদ আলা উদ্দিন (২৮) এবং বান্দরবানের অভিযানে নুরুল ইসলাম (৪২) ও সরওয়ার জাহান (৪২)। র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক আবু সালাম চৌধুরী জানান, পৃথক অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়েছে। এর মধ্যে কক্সবাজারের অভিযানে তিন হাজার একশ ও […]