কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলায় রোহিঙ্গাদের অবৈধভাবে বাসা বা বাড়িভাড়া দেওয়া হলে ঘরের মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কক্সবাজারের পুলিশ সুপার মাহফুজুল ইসলাম। একই সাথে রোহিঙ্গাদের ভাড়া দেওয়া বাসা থেকে তাড়িয়ে দেওয়ার জন্য সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি। বুধবার (৩ এপ্রিল) টেকনাফ রঙ্গিখালী মাদ্রাসা মাঠে কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে অপরাধ দমন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পুলিশ সুপার মাহফুজুল ইসলাম বলেন, মিয়ানমার থেকে অনুপ্রবেশ করে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা ক্রমাগত বেপরোয়া হয়ে উঠছে। তারা মাদক ব্যবসা, চুরি-ডাকাতিসহ নানা […]