চট্টগ্রামের মিরসরাই বারইয়ারহাট পৌর বাজারের গ্রিন টাওয়ার নামের একটি বিপণি বিতানে আগুনের ঘটনা ঘটেছে। শনিবার (১৫ জুন) সকাল সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে। গ্রিন টাওয়ারের ব্যবসায়ী ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুর সাড়ে ১২টায় ভবনের একটি এসি থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে ভবনের দ্বিতীয় তলার ভিশন ইলেকট্রনিক্স শো-রুম মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। পরে বারইয়ারহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মীরা গিয়ে ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। বারইয়ারহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা জয়নাল আবেদীন […]