বান্দরবানের রুমা উপজেলায় কাঠবোঝাই ট্রাক উল্টে অনিল ত্রিপুরা (২৯) নামে এক শ্রমিক নিহত এবং একই ঘটনায় আরও ২ শ্রমিক আহত হয়েছে। আজ রবিবার (১১ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার রুমা-কেউক্রাডং সড়কের মুনলাই পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত অনিল ত্রিপুরা ২ নম্বর রুমা সদর ইউপির বৈথনি পাড়া এলাকার অহাচন্দ্র ত্রিপুরার ছেলে। আহতরা হলেন, পাইন্দু ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মংসেপ্রু পাড়ার মং চথোয়াইয়ের ছেলে প্রুসাউ মার্মা (৪৮) ও রুমা সদর ইউনিয়নের থানা পাড়া বাসিন্দা এলাকার হ্লাথোয়াইপ্রু’র ছেলে নুহাইচিং মার্মা (৩৫)। […]