চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নিজঘরে ঝুলন্ত অবস্থায় মো. রফিক (৪৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলার হোছনাবাদ ছাদেকের ঘোনা এলাকা থেকে রফিকের লাশ উদ্ধার করা হয়। নিহত রফিক জাবেদ আলীর ছেলে। রফিক দিনমজুরের কাজ করতেন বলে জানা যায়। স্থানীয় ইউপি সদস্য মো. বাবু জানান, রফিক অবিবাহিত ছিল। সে তার ঘরে একাই থাকতেন। বাড়ির পাশের দোকান থেকে গতকাল রাত সাড়ে ১০টার দিকে নিজ ঘরে ফিরে আসেন। তবে আজ দোকানে না যাওয়াতে দোকানদার তাকে ডাকতে […]