অস্ত্র মামলায় গ্রেপ্তার টেকনাফের সেই স্কুলছাত্র তাউসিফুল করিম রাফি জামিন পেয়েছে। বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ আব্দুল মজিদের আদালত এ আদেশ দেন। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর পাবলিক প্রসিকিউটর (পিপি) মোহাম্মদ ইউনুস বিষয়টি নিশ্চিত করেছেন। দেশজুড়ে সমালোচনার মুখে জেলা পুলিশের উদ্যোগে এ জামিন নিশ্চিত করা হয়। পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ ইউনুস বলেন, বৃহস্পতিবার সকালে স্কুল ছাত্রের আইনজীবীরা আদালতে জামিন আবেদন করেন। শুনানিতে বাদী-বিবাদী উভয় পক্ষের যুক্তি-তর্ক শেষে আদালত আসামির বয়স ও চলমান বার্ষিক পরীক্ষার সময়সূচি বিবেচনায় […]