দেশের সর্ববৃহৎ ও প্রাচীন ইসলামী শিক্ষাকেন্দ্র ও কওমি মাদ্রাসাসমূহের জননী খ্যাত চট্টগ্রামের দারুল উলূম হাটহাজারী মাদ্রাসার তত্ত্বাবধানে ‘রাবেতাতুল মাদারিসিদ দিনিয়্যাহ আল মারকাজিয়্যাহ’ নামে একটি নতুন কওমি মাদ্রাসা বোর্ড গঠন করা হয়েছে। আজ রবিবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় মাদ্রাসা মিলনায়তনে দেশের বিভিন্ন জেলা থেকে আগত কওমি মাদ্রাসার প্রতিনিধিদের এক সম্মেলন থেকে নতুন এই বোর্ড গঠনের ঘোষণা দেওয়া হয়। সম্মেলনে বোর্ড গঠনের বিষয়ে মাদারেসে কওমিয়্যার প্রতিনিধিদের পক্ষ থেকে ব্যাপক অনুরোধ আসে। বিশেষ করে গত ২২ জানুয়ারি দারুল উলূম হাটহাজারী মাদ্রাসার […]