বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে নোয়াখালীর সেনবাগ ও সোনাইমুড়ীতে হতাহতদের পরিবারের হাতে আর্থিক অনুদান তুলে দিয়েছেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবদুল মান্নান। রবিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে সেনবাগ অম্বরনগর ইউনিয়নের বিএনপি নেতা আবদুল মান্নানের বাসভবনের সামনে নোয়াখালী ২ আসন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত স্মরণসভা ও আর্থিক অনুদান প্রদান আনুষ্ঠানে হতাহতদের পরিবারের সদস্যদের হাতে এই অনুদান তুলে দেন তিনি। এসময় নিহত এবং বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আহতদের পরিবারের উদ্দেশ্যে আবদুল মান্নান বলেন, বিএনপি বিগত ১৭ বছর ফ্যাসিস্ট শেখ […]