এ যেন রূপকথার কোনো রাজ্যের রাজা। পায়ে জুতো গায়ে শেরওয়ানি মাথায় পাগড়ি পরিধান করে ঘোড়ার গাড়িতে চেপে ঢোল তবলার বাজনায় ঘুরছেন রাজ্যের হাট বাজার। তবে তিনি বাস্তবে রাজা নন, মফস্বল জনপদের একটি শর্তবর্ষী বিদ্যালয়ের দপ্তরি। যার ঘণ্টার আওয়াজে যুগের পর যুগ শিক্ষার্থীরা ক্লাস রুমে ঢুকতেন, ছুটির ঘণ্টায় বের হতেন হাজারো শিক্ষার্থী। মফস্বল জনপদের ঐতিহ্যবাহী জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের দপ্তরি নুরুল আবছার। যেখানে কেটেছে তার জীবনের অর্ধশত বছর। আজ বাজিয়েছেন তিনি বিদায়ের শেষ ঘণ্টা। কারণ এখানে আজ তার শেষ কর্ম […]