দেশের জ্বালানি খাতের অন্যতম বড় প্রকল্প-সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) পরিচালনায় অপারেটরের সঙ্গে চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে সরকার। এই লক্ষ্যে টেন্ডার ডকুমেন্ট তৈরি করতে কমিটি গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থা-বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)। কমিটির প্রতিবেদন হাতে পেলেই অপারেটর প্রতিষ্ঠান চায়না পেট্রোলিয়াম পাইপলাইন ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডের (সিপিপিইসি) সঙ্গে চুক্তি করা হবে। বিপিসির কর্মকর্তারা বলছেন-চলতি ডিসেম্বরেই অপারেটরের সঙ্গে চুক্তি সম্পন্ন করার লক্ষ্যে কাজ করছেন তারা। সব কার্যক্রম শেষে নতুন বছরের শুরুতেই বাণিজ্যিকভাবে সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) পরিচালনা করা সম্ভব হবে। এর মধ্য দিয়ে […]