চট্টগ্রাম মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

পটিয়ায় কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা অস্ত্রসহ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

৫ ফেব্রুয়ারি, ২০২৫ | ৪:৩৭ অপরাহ্ণ

চট্টগ্রামের পটিয়ায় আগ্নেয়াস্ত্রসহ কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য আবু সাদাত মো. সায়েমকে (৪৩) গ্রেপ্তার করেছে পুলিশ। সায়েম পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মৃত নুরুল আলমের ছেলে।

 

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) নগরীর খুলশী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন বিষয়টি নিশ্চিত করে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর। তিনি বলেন, গ্রেপ্তারের পর তার স্বীকারোক্তি মতে মঙ্গলবার দিবাগত রাত ১টায় উপজেলার কুসুমপুরা ইউনিয়নের ইলিয়াছ খার বাড়ি এলাকায় পরিত্যক্ত একটি ঘরে কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় একটি দেশীয় তৈরি এলজি উদ্ধার করা হয়।

 

তিনি আরও জানান, তার কাছে প্রচুর অস্ত্র রয়েছে। গত ৪ আগস্ট পটিয়ায় মাদ্রাসা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে গুলিবর্ষণসহ সমস্ত অস্ত্রসস্ত্র সরবরাহ করেছে;এ সংক্রান্তে আমাদের কাছে যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ভাংচুর, লুটপাটসহ ৫টি মামলা রয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। আজ বুধবার তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে এবং তার রিমান্ড আবেদন করা হবে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট