চট্টগ্রামের হাটহাজারীতে সিএনজিচালিত অটোরিকশা খাদে পড়ে তিনজন স্কুলশিক্ষিকাসহ চারজন গুরুতর আহত হয়েছেন। রবিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় হাটহাজারী-রাঙামাটি সড়কের পৌরসভার সুবেদার পুকুর পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- স্কুলশিক্ষিকা রেজওয়ানা ইয়াসমিন (৩৫), শেলী খাস্তগীর (৫৮) ও সায়মা আক্তার (৩০) এবং অটোচালক মো. রফিক (৩৫)। রাউজান গহিরা হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, স্কুল ছুটির পর উপজেলার ছিপাতলী ঈদগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন শিক্ষিকাকে নিয়ে হাটহাজারীর দিকে আসছিল সিএনজিচালিত অটোরিকশাটি (চট্টগ্রাম -১৩- ৩৯৬১)। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে […]