রাঙামাটি রাজস্থলী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের ৪টি বড় সেগুন গাছ আনুমানিক (১২০ ফুট) অবৈধভাবে কাটা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এমনকি গাছগুলো কেটে গাছের মোতা আগুন দিয়ে পোড়ানো হয় যাতে কোন চিহ্ন বা নিশানা না থাকে। স্থানীয় সূত্রে জানা যায়, রাজস্থলী উপজেলার একমাত্র ৫০ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালের সীমানার বাউন্ডারি ওয়ালের ভিতরে ৪টি সেগুন গাছ অবৈধভাবে কেটে বিক্রির এমন অভিযোগ উঠেছে হাসপাতালের কর্তৃপক্ষের বিরুদ্ধে। এ বিষয়ে নার্স, নাইটগার্ড, ডাক্তার, আয়া কুকাররা ভয়ে মুখ খুলতে রাজি নয়। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা […]