দলীয় কোন্দল, নেতায়-নেতায় দ্বন্দ্ব-গ্রুপিং ও সিনিয়র নেতাদের একে অপরের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্যে উত্তপ্ত হয়ে উঠেছে পটিয়া বিএনপির রাজনীতি। কোরবানির ঈদ পরবর্তী সময়ে এ নিয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মো. ইদ্রিস মিয়া ও উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনামের অনুসারীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি ঘিরে দলীয় কার্যালয় দখল-বেদখল ইস্যুতে এ দ্বন্দ্বের শুরু হলেও এ নিয়ে দুই গ্রুপের পাল্টাপল্টি কর্মসূচিতে একে অপরকে কটাক্ষ করে বক্তব্য রাখা নিয়ে উত্তাপ ছড়িয়েছে রাজপথে। […]