উপজেলার বরকলে মৌলানা মনিরুজ্জামান ইসলামাবাদী প্রতিষ্ঠিত শত বছরের পুরানো ঐতিহ্যবাহী বিশ্ব পুকুরের বলি খেলা বিপুল দর্শক উপস্থিতিতে শেষ হযেছে। ১৩ এপ্রিল (রবিবার) বিকালে বরকল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বলি খেলাটি তৎকালীন ইসলামী চিন্তাবিদ, সাহিত্যিক ও রাজনীতিক মৌলানা মনিরুজ্জামান ইসলামাবাদী প্রায় ১ শ বছর পূর্বে বিশ্ব পুকুরের বলি খেলাটি সুচনা করেছিলেন। প্রতি বছর চৈত্র মাসের শেষদিনে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে বলি খেলার আয়োজন করে বাংলা নববর্ষকে বিদায় জানানো হয়। শুরু থেকে এই বলি খেলা অব্যাহত থাকলেও লক ডাউনের কারণে ৩ […]