চট্টগ্রামের ফটিকছড়িতে মশাল মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ ঘটনায় মো. এরশাদ ও হ্নদয় নামের আওয়ামী লীগ ও ছাত্রলীগ দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৩০ নভেম্বর) রাত ১১টার দিকে গহিরা-ফটিকছড়ি সড়কের নানুপুর-বিনাজুরি এলাকায়িএ মিছিল করে তারা। স্থানীয় সূত্রে জানা যায়, ৮ থেকে ১০ জন নেতা-কর্মীরা নানুপুরের লায়লা কবির কলেজ গেট থেকে মিছিলটি শুরু করে বিনাজুরী গ্রিন টাওয়ার এলাকায় গিয়ে শেষ হয়। এদের মধ্যে কয়েকজন হেলমেট পরিহিত ছিলেন, আর কয়েকজন কাপড় দিয়ে মুখ ঢেকে রাখেন। […]