রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফের এক সদস্যকে গুলি করে হত্যার প্রতিবাদে আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে সংগঠনটি।
আজ সোমবার (১১ মে) সকাল ৬টা থেকে শুরু হওয়া এ কর্মসূচি দুপুর ১২টা পর্যন্ত চলেছে।
গত ৯ মে বাঘাইছড়ির সাজেক ইউনিয়নের শুকনোছড়া এলাকায় ইউপিডিএফ কর্মী হেগেরা চাকমা তরুণকে (৪৯) হত্যার প্রতিবাদে এই অবরোধ কর্মসূচি দেওয়া হয়।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, ‘সকাল থেকে আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচি চলছে। কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।’
সাজেকে রিসোর্ট কটেজ মালিক সমিতি সভাপতি সুর্পণ দেব বর্মন বলেন, অবরোধের কারণে সকাল থেকে কোনো পর্যটনবাহী গাড়ি আসা যাওয়া করতে পারেনি। দুপুরের পরে স্বাভাবিক হলে পর্যটকবাহী গাড়িগুলো আসা শুরু করে। বর্তমানে সাজেকে পর্যটকের সংখ্যা একেবারে কম।
পূর্বকোণ/পিআর


















