ফটিকছড়ি উপজেলার কাঞ্চন নগর ইউনিয়নের মধ্য কাঞ্চন নগর ৪ নং ওয়ার্ড়ের হামিদ নগর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বসতঘর ভস্মিভূত হয়েছে। রবিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। বৈদ্যুতিক শর্ট-সার্কিট হতে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় ইউপি সদস্য মুহাম্মদ জয়নাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। ফটিকছড়ি ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে আসার পূর্বে চারদিক হতে স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে জানে আলম, শাহ আলম, আবুল […]