চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৪ জুন, ২০২৬

সর্বশেষ:

রাঙ্গুনিয়ায় ১৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি সুবল সাহা গ্রেপ্তার

রাঙ্গুনিয়ায় ১৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি সুবল সাহা গ্রেপ্তার

রাঙ্গুনিয়া সংবাদদাতা

১১ মে, ২০২৬ | ৭:২০ অপরাহ্ণ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৭টি মামলার পরোয়ানাভুক্ত আসামি সুবল সাহাকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।

 

সোমবার (১১ মে) সকাল ৬টায় তাঁর নিজ বসতঘর থেকে তাকে গেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার সুবল সাহা স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি ওই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মজুমদারখীল এলাকার মৃত গৌরপদ সাহার ছেলে।

 

পুলিশ সূত্রে জানা যায়, সুবল সাহার হত্যা মামলাসহ মোট ১৭টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এর মধ্যে ৪টি সিআর সাজা পরোয়ানা এবং ১৩টি সিআর মামলা রয়েছে, যেগুলোতে তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

 

রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির উদ্দিন জানান, ১৭ মামলার পরোয়ানাভুক্ত এই আসামিকে গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পূর্বকোণ/সিজান

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট