চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৪ জুন, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রামে ফসলি জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ, জরিমানা

রাঙ্গুনিয়ায় ফসলি জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ, জরিমানা

রাঙ্গুনিয়া সংবাদদাতা

১০ মে, ২০২৬ | ১০:৫২ অপরাহ্ণ

‎চট্টগ্রামের ‎রাঙ্গুনিয়ায় ফসলি জমিতে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগে ভবনের দেয়াল ও মুরগির খামার উচ্ছেদ করা হয়েছে। এ সময় তিনজনকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।

আজ রবিবার (১০ মে) সকালে উপজেলার সৈয়দবাড়ি এলাকার কাপ্তাই সড়কের পাশে কৃষি জমিতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ।

এ বিষয়ে সহকারী কমিশনার বলেন, জেলা প্রশাসকের অনুমতি ব্যতীত কৃষি জমির শ্রেণি পরিবর্তন করে স্থাপনা নির্মাণের সুযোগ নাই। কৃষিজমি রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পূর্বকোণ/কায়ছার/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট