চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৪ জুন, ২০২৬

সর্বশেষ:

বাঁশখালীতে ইয়াবা সেবনের দায়ে যুবকের ৪ মাসের কারাদণ্ড 

বাঁশখালীতে ইয়াবা সেবনের দায়ে যুবকের ৪ মাসের কারাদণ্ড 

বাঁশখালী সংবাদদাতা 

১১ মে, ২০২৬ | ৫:১২ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালীতে ইয়াবা সেবনের দায়ে এক যুবককে চার মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

 

সোমবার (১১ মে) সকালে পৌরসভায় মিয়ার বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে এ সাজা দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন।

 

দণ্ডপ্রাপ্ত এক যুবকের নাম মো. সোহেল (৩৬)। তার বাড়ি উপজেলার উত্তর জলদী পৌরসভার ভাদালিয়া এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন কসাই।

 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানী আকন বলেন, সকালে পৌরসভায় মিয়ার বাজার এলাকায় ইয়াবা সেবনরত অবস্থায় মো. সোহেল নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদের মাদকসেবী যুবক সোহেল নিজের দোষ স্বীকার করেছে। সে উপার্জনের প্রায় টাকা ইয়াবা কেনা ও সেবনের পেছনে ব্যয় করতেন। একমাস পূর্বে ইয়াবা সেবনের দায়ে দীর্ঘ দিন জেল হাজতে ছিল।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট