চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৪ জুন, ২০২৬

সর্বশেষ:

ডাকাতির প্রস্তুতি পণ্ড: দেশীয় অস্ত্র ও মাইক্রোবাসসহ রাঙ্গুনিয়ায় আটক ১

ডাকাতির প্রস্তুতি পণ্ড: দেশীয় অস্ত্র ও মাইক্রোবাসসহ রাঙ্গুনিয়ায় আটক ১

রাঙ্গুনিয়া সংবাদদাতা

১১ মে, ২০২৬ | ৬:৫২ অপরাহ্ণ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও মাইক্রোবাসসহ একজনকে আটক করেছে পুলিশ।

 

রবিবার (১০ মে) রাত ৩টার দিকে উপজেলার ৬ নং পোমরা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আজিমনগর এলাকায় চট্টগ্রাম-কাপ্তাই মহাসড়কের পাশে এই অভিযান চালানাে হয়।

 

পুলিশ সূত্রে জানা গেছে, একদল ডাকাত অস্ত্র ও মাইক্রোবাস নিয়ে ডাকাতির উদ্দেশ্যে সেখানে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতদলের সদস্যরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় সাহাদাত হোসেন মানিক (৩২) নামে একজনকে পুলিশ আটক করলেও তার সঙ্গে থাকা অন্যরা অন্ধকারের সুযোগ নিয়ে পার্শ্ববর্তী পাহাড়ি এলাকায় পালিয়ে যায়।

 

অভিযানকালে ঘটনাস্থলে থাকা একটি কালো রঙের মাইক্রোবাস (হাইচ) তল্লাশি করে পুলিশ দুটি ধারালো ছুরি, একটি লোহার কাটার, একটি দা, একটি সাবল ও দুটি কিরিচসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করে। একই সাথে ডাকাতির কাজে ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করা হয়েছে।

 

রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জহির উদ্দিন জানান, সাহাদাত হোসেনসহ ৬ জন পলাতক আসামি এবং অজ্ঞাতনামা আরও ৪-৫ জনের বিরুদ্ধে রাঙ্গুনিয়া মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে আটক আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট