চট্টগ্রামের বাঁশখালীতে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযানের তথ্য ফাঁস করে দেয়ার অভিযোগে অভিযুক্ত ও মাটিকাটায় জড়িত ৩ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- মো. রিদুয়ান (২৯), নুরুল আলম (৪৫) ও মো. ইব্রাহিম (৪৫)। রবিবার (১ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টা থেকে ৩টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন সরল ইউনিয়নের জালিয়াঘাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানি। তিনি বলেন, রাতের অন্ধকারে অবৈধভাবে মাটি কাটার দায়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনায় আইন ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া […]