চট্টগ্রামের লোহাগাড়ায় সেনাবাহিনী, র্যাব ও পুলিশের যৌথ অভিযানে বাবুল হোসেন প্রকাশ কালা বাবুল (৪০) নামে এক ব্যক্তিকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার কালা বাবুল জঙ্গল বড়হাতিয়া নতুন পাড়া এলাকার ইউনুস মিয়ার ছেলে। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বড়হাতিয়া ইউপিস্থ জঙ্গল বড়হাতিয়া নতুন পাড়া এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ […]