চট্টগ্রাম সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

৮২ কেজি গাঁজা নিয়ে ট্রাকচালক ধরা মিরসরাইয়ে

মিরসরাই সংবাদদাতা

১৫ মে, ২০২৬ | ১:৩১ অপরাহ্ণ

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে ৮২ কেজি গাঁজাসহ এক ট্রাক চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ মে) রাত ৯টা ৫০ মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই পৌরসভা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ট্রাকচালক মাশরাফ উদ্দিন রাহাত (১৯) ফেনীর বালিঘর ইউনিয়নের সুন্দরপুর এলাকার আব্দুর রবের ছেলে।

পুলিশ জানায়, তল্লাশি করে একটি ট্রাকের বেড থেকে ৮২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার গাঁজার আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ৪০ হাজার টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার রাহাত জানায়, তার সহযোগী চালক রকিবুল ইসলাম সুজন (৩১) জোরারগঞ্জের বারৈয়ারহাট এলাকায় কৌশলে ট্রাক থেকে নেমে যান এবং তাকে গাড়িটি চট্টগ্রাম শহরে নিয়ে যেতে বলেন।

এ ঘটনায় গ্রেপ্তার রাহাত ও পলাতক রকিবুল ইসলাম সুজনের বিরুদ্ধে মিরসরাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, ‘মাদক নির্মূলে মিরসরাই থানা পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট