চট্টগ্রাম শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রামে গৃহবধূকে নির্যাতনে হত্যার অভিযোগ পরিবারের

গৃহবধূকে নির্যাতনে হত্যার অভিযোগ

অনলাইন ডেস্ক

১৫ মে, ২০২৬ | ৯:৫৯ অপরাহ্ণ

চট্টগ্রামের রাউজানে রুমা আকতার (৩০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। 

 

আজ শুক্রবার (১৫ মে) বিকেলে উপজেলার বাগোয়ান ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পাঁচখাইন দরগাহ গ্রামের একটি বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত গৃহবধূ রুমা একই এলাকার সিএনজি অটোরিকশাচালক মুহাম্মদ সোলেমানের স্ত্রী। তার ৫ বছরের একটি সন্তান রয়েছে।

 

তবে গৃহবধূর পরিবারের দাবি এটি হত্যাকাণ্ড । তারা বলছে বিয়ের পর থেকে শ্বশুর বাড়ির লোকজন যৌতুকের জন্য নির্যাতন করতেন রুমাকে। আজকে তার লাশ পাওয়া গেছে খাটে শোয়ানো অবস্থায়।

 

স্থানীয় ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার বিকেলে গৃহবধূ রুমাকে বাড়ির কক্ষের বিমের সঙ্গে রশি বাঁধা অবস্থায় দেখতে পান বলে দাবি করেছে স্বামীর পরিবার। পরে তারা রুমাকে বাঁচাতে লাশ ঝুলন্ত অবস্থা থেকে খাটে নামিয়ে রাখেন। কিন্তু ততক্ষণে তিনি মারা যান।

 

নিহত গৃহবধূর  বড় ভাই আনোয়ার হোসেন বলেন, তার বোনকে নানা সময় নির্যাতন করতেন স্বামী এবং পরিবারের লোকজন। আমার বোনকে হত্যা করা হয়েছে। আমরা মামলা করবো।’

 

রাউজান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নিজাম উদ্দিন দেওয়ান বলেন, আমরা লাশ ঘরের খাট থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। বিস্তারিত জানার পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

পূর্বকোণ/কায়ছার/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট