পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যার সমাধানসহ স্থানীয়দের আর্থসামাজিক ব্যবস্থার উন্নয়নে সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম ও ভূমি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে বান্দরবানের সুয়ালক এলাকায় ম্রো আবাসিক উচ্চ বিদ্যালয় পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এই কথা বলেন। এ সময় তার সাথে স্থানীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরী, উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান শেখ সালেহ্ আহমদ, জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস, পুলিশ সুপার মো. আবদুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে […]